এইমাত্র পাওয়া

প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ

নিউজ ডেস্ক।।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় ধাপের (খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ) মৌখিক পরীক্ষা বৃহস্পতিবার (১৪ মার্চ) থেকে শুরু হয়ে চলবে ২২ এপ্রিল পর্যন্ত।
এবারই প্রথম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বিভাগওয়ারি নিয়োগ দেয়া হচ্ছে।

বুধবার (১৩ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২০ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের (খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ) লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়। এতে ২০ হাজার ৬৪৭ জন উত্তীর্ণ হয়েছেন। এরাই এবার মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।

এবারই প্রথম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বিভাগওয়ারি নিয়োগ দেয়া হচ্ছে।

এর আগে, গত ২৭ ফেব্রুয়ারি প্রথম ধাপে লিখিত ও মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। তাতে ২ হাজার ৪৯৭ প্রার্থী সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হন।

নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ২৯ মার্চ তৃতীয় ধাপের নিয়োগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ধাপে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের নিয়োগপ্রার্থীরা অংশ নেবেন।

শিবা/জামান


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.