নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মহান আল্লাহ তায়ালা, মহানবী (সা.), ইসলাম ও অন্যান্য ধর্ম নিয়ে কটূক্তি তথা ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন শাস্তির বিধান রেখে আইন প্রণয়নের বিষয়ে সরকারকে পরামর্শ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
মহানবীকে (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য নিয়ে কুষ্টিয়ার একজনের জামিন আবেদনের বিষয়ে জারি করা রুলের শুনানিতে এমন মতামত দেন হাইকোর্ট।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক বলেন, ধর্মীয় অবমাননার বিষয়ে আদেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু এ বিষয়ে দণ্ডের কোনো বিধান নেই, তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবনসহ অজামিনযোগ্য আইন প্রণনয়নের আহ্বান জানান হাইকোর্ট।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
