এইমাত্র পাওয়া

তথ্য অধিকার নিয়ে কোনো উৎকণ্ঠা নয়: জবি ভিসি

ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন কার্যক্রমের অংশ হিসেবে ‘দুর্নীতিমুক্ত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তথ্য অধিকারের প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ মার্চ) উপাচার্যের কনফারেন্স রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।

প্রাধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘স্বচ্ছতা, জবাবদিহিতা বজায় রাখার লক্ষ্যে তথ্য অধিকার আইনের গুরুত্ব অপরিসীম। প্রান্তিক জনগোষ্ঠী তথ্য অধিকার নিয়ে এখনো স্বাচ্ছন্দ্যবোধ করে না। তথ্য অধিকার নিয়ে কোনো উৎকণ্ঠা, ভয়ভীতি প্রয়োজন নয়। এটা মূলত করা হয়েছে সাধারণ জনগণের প্রয়োজনে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী।

জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতরের পরিচালক মো. তানভীর আহসানের সঞ্চালনায় ‘দুর্নীতিমুক্ত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তথ্য অধিকারের প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা করেন সেমিনারের রিসোর্স পার্সন সাবেক তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার।

এছাড়া সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, সব বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন দফতরের পরিচালক এবং দফতর প্রধানবৃন্দ অংশগ্রহণ করেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.