নোয়াখালীঃ জেলার কোম্পানীগঞ্জের বামনী উচ্চবিদ্যালয়ের শিক্ষক প্রয়াত সফি উল্যাহ বিএসসির স্মরণে গত আট বছর ধরে ব্যতিক্রমী আয়োজন করে যাচ্ছে সাবেক শিক্ষার্থীরা।
রবিবার (১০ মার্চ) দুপুরে এ প্রবীণ শিক্ষকের স্মৃতি স্মরণে বিদ্যালয় মাঠে সফি উল্যাহ বিএসসি স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের অষ্টম আসরের গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকের মৃত্যুর ২০ বছর পর তার স্মৃতি আগলে রাখতে এমন আয়োজন করে যাচ্ছে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজীস সালেকিন রিমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের উপসচিব আজগর আলী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টুর্নামেন্টের দাতা জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর পেশাজীবী ও ভ্যাট কনসালটেন্ট সাইদুল ইসলাম তহিদ, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির আহমেদ, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিদ্দিক উল্যাহ ভুট্টু, রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আবদুর রাজ্জাক লিটন প্রমুখ।
উল্লেখ্য, ফাইনাল খেলায় রামপুর ১ নম্বর ওয়ার্ড ক্রীড়াচক্র, আদর্শনগর স্পোটিং ক্লাবকে ৮৬ রানে পরাজিত করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রামপুর ১ নম্বর ওয়ার্ড ক্রীড়াচক্রের মিশু।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
