এইমাত্র পাওয়া

প্রাথমিকে শিক্ষক নিয়োগের ঢাকা-চট্টগ্রাম বিভাগের পরীক্ষা ২৯ মার্চ

নিউজ ডেস্ক।।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের লিখিত পরীক্ষা আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে।

বুধবার (৬ মার্চ) রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক মনীষা চাকমা স্বাক্ষরিত ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের লিখিত পরীক্ষা প্রশাসনিক কাজের স্বার্থে আগামী ২২ মার্চের পরিবর্তে ২৯ মার্চ অনুষ্ঠিত হবে।

ওইদিন সকাল ১০টায় লিখিত পরীক্ষা শুরু হবে মর্মে অবগত করা ও প্রয়োজনীয় সহযোগিতা করার অনুরোধ জানিয়ে প্রতিষ্ঠান প্রধানকে চিঠি দেয়ার জন্য অনুরোধ করা হলো।

এর আগে ২২ মার্চ শুক্রবার তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা নেয়ার কথা জানিয়ে প্রস্তুতি নিতে কেন্দ্রগুলোকে চিঠি দেয়া হয়েছিল। তবে তাতে পরিবর্তন এনে পরীক্ষা এক সপ্তাহ পিছিয়ে দেয়া হলো।

শিবা/জামান


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.