নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন, শিশুর কোমল মনে মা ও মেয়েদের প্রতি সৌহার্দ্য, সম্প্রীতি, সংবেদনশীলতা, শ্রদ্ধা ও সম্মানবোধ জাগ্রত করার বিষয়টি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে।
বুধবার (৬ মার্চ) বিকেলে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ডিপ্লোমেটিক করসপনডেন্টস আসোসিয়েশন, বাংলাদেশ (ডি-ক্যাব) আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রুমানা আলী বলেন, নারীর জন্য বিনিয়োগ বাড়াতে হবে। এ বিনিয়োগ তার আর্থিক ক্ষমতা সৃষ্টি করবে এবং এর মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণে নারী সক্ষমতা অর্জন করবে।
সংগঠনের সভাপতি নুরুল ইসলাম হাসিবের সভাপতিত্বে সভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন, লেখক শামীম আজাদ, ডি-ক্যাব সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু প্রমুখ বক্তব্য দেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
