ঢাকাঃ ইন্দোনেশিয়ার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান মুহাম্মদিয়াহ সুরাকার্তা বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি দিচ্ছে। এ বৃত্তি ইন্টারন্যাশনাল প্রায়োরিটি স্কলারশিপ প্রোগ্রামের আওতায় দেওয়া হয়। এই বৃত্তির মধ্য দিয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মুহাম্মদিয়াহ সুরাকার্তা বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর ও ডক্টরাল প্রোগ্রামে পড়াশোনার সুযোগ দেওয়া হবে। বাংলাদেশের শিক্ষার্থীরাও এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বৃত্তির সংখ্যা অনির্ধারিত।
বৃত্তির সময়কাল
■ স্নাতক প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য আট সেমিস্টার বরাদ্দ।
■ স্নাতকোত্তর প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য চার সেমিস্টার বরাদ্দ।
■ ডক্টরাল প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য ছয় সেমিস্টার।
সুযোগ-সুবিধা
স্নাতক, স্নাতকোত্তর ও ডক্টরাল প্রোগ্রামের শিক্ষার্থীরা জীবনযাপন ভাতা হিসেবে প্রতি মাসে ১৭ লাখ ৫০ হাজার ইন্দোনেশিয়ান রুপি পাবেন। এ ছাড়া বই কেনার জন্য প্রতি মাসে শিক্ষার্থীদের দেওয়া হবে ৫০ হাজার ইন্দোনেশিয়ান রুপি। এ ছাড়া একজন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর জন্য এ প্রোগ্রামের আওতায় রয়েছে স্বাস্থ্যবিমা, ভিসা ফি, লিমিটেড স্টে পারমিট, রিটার্ন এয়ার ফ্লাইটের টিকিট, এক বছরের বাহাসা কোর্সসহ নানা ধরনের সুযোগ-সুবিধা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
