নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) পদে নতুন নিয়োগ পেয়েছেন ডা. মো. রেয়াজুল হক। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) তাকে এ নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
বর্তমান মহাপরিচালক (চলতি দায়িত্ব) ডা. এমদাদুল হক তালুকদার অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেছেন। তাই নতুন ডিজি নিয়োগ দেওয়া হলো।
রেয়াজুল হক ১৯৯৩ সালে বিসিএস পশুসম্পদ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। তিনি এর আগে ডিপিসির মাধ্যমে এবং সর্বশেষ সুপ্রিরিয়র সিলেকশন বোর্ডের মাধ্যমে সুপারিশপ্রাপ্ত হয়ে প্রাণিসম্পদ অধিদফরের পরিচালক (প্রশাসন) পদের দায়িত্ব পালন করেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
