এইমাত্র পাওয়া

সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবক আটক

বাগেরহাটঃ জেলার শরণখোলায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়। এর আগে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯টার সময় উপজেলার মৌরাশি গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে।

অভিযুক্ত যুবক একই গ্রামের আউয়াল মল্লিকের ছেলে জসিম মল্লিক (২৮)।

ভিকটিমের মামা জানান, তার বোন ও ভগ্নিপতি জীবিকার তাগিদে ভারতে থাকেন। ভারতে যাওয়ার সময় তারা ১৩ বছরের ওই মেয়েকে তার কাছে রেখে যান। তিনি ভাগ্নিকে তার বাড়িতে রেখে পাশের রায়েন্দা দারুল হেদায়েত নেছারুল উলুম ফাজিল মাদ্রাসায় সপ্তম শ্রেণিতে লেখাপড়া করান। এ অবস্থায় প্রতি বছরের ন্যায় শুক্রবার রাতে তাদের বাড়িতে ওরশ মাহফিলের আয়োজন করেন তারা। অনুষ্ঠান চলাকালীন রাত ৯টার দিকে তাদের প্রতিবেশী জসিম মল্লিক তার ভাগ্নিকে সুযোগমতো ঝাপটে ধরে পাশের বাগানে নিয়ে যান। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে ভিকটিম তার বান্ধবী ও মামীকে বিষয়টি জানান। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী জসিম মল্লিককে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে আসামিকে গ্রেফতার করে।

শরণখোলা থানার ডিউটি অফিসার এসআই ইন্দ্রজিত জানান, ধর্ষক জসিমকে আটক করা হয়েছে। ভিকটিমকে থানার হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন চলছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.