নওগাঁর সাপাহারে দাখিল পরীক্ষার একটি কেন্দ্রে ৫৭ জনের বিরুদ্ধে প্রক্সি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কেন্দ্র সচিবসহ সবাইকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে পরীক্ষা চলাকালে সাপাহার সরফতুল্লাহ ফাজিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে সাপাহারের ইউএনও মাসুদ হোসেন জানান, ঘটনা তদন্তে যাচাই-বাছাই চলছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ জেলা প্রশাসক গোলাম মাওলা। এর আগে অনুষ্ঠিত বাংলা প্রথম ও বাংলা দ্বিতীয় পত্র বাংলা দ্বিতীয় পত্রে একইভাবে পরীক্ষা অংশগ্রহণ করেছিল ওই শিক্ষার্থীরা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
