এইমাত্র পাওয়া

দেড় মাস পেছালো ৪৬তম বিসিএস প্রিলি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা দেড় মাস পিছিয়ে ২৬ এপ্রিল নেওয়া হবে। রোববার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কমিশন সূত্র জানিয়েছে বলেন, পরীক্ষা হওয়ার কথা ছিল ৯ মার্চ। সিটি করপোরেশন নির্বাচনের কারণে এটা পেছানো হয়েছে। আগামী ২৬ এপ্রিল পরীক্ষা হবে।

সূত্র আরও জানিয়েছে, পরীক্ষা পেছানোতে যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে দ্রুত সময়ে ফল প্রকাশ ও লিখিত পরীক্ষা নেওয়ার পরিকল্পনাও রয়েছে।

নির্ধারিত নতুন সময়ে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.