এইমাত্র পাওয়া

নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি, তদন্তে পুলিশ

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ পুলিশ কনস্টেবল হওয়ার পরীক্ষা নাকি দিচ্ছেন লাস্যময়ী অভিনেত্রী সানি লিওন! অন্তত পুলিশের পরীক্ষার প্রবেশপত্র এমনটাই বলছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই এক ছবি। তাতে দেখা যাচ্ছে, ভারতের উত্তরপ্রদেশে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ডে ছাপানো হয়েছে এই বলিউড অভিনেত্রীর ছবি।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, এক উদ্ভট পরিস্থিতিতে অভিনেত্রী সানি লিওনের ছবি উত্তরপ্রদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে দেখা গেছে। ‘সানি লিওন’ নামের অ্যাডমিট কার্ড এবং এই অভিনেত্রীর ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রবেশপত্রে পরীক্ষার তারিখ রয়েছে শনিবার (১৭ ফেব্রুয়ারি)।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০২/২০২৪ 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.