এইমাত্র পাওয়া

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

ঢাকাঃ বাংলাদেশের কুষ্টিয়া, রাজশাহী, নাটোর, মেহেরপুরে ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টা ৬ মিনিটের দিকে এই ভূকম্পন অনুভূত হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৫। এর উৎপত্তিস্থল ভারতের পশ্চিমবঙ্গের বারইপাড়া। এতে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৮টা ৭ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৫। এর উৎপত্তিস্থল ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার করিমপুর এলাকায়। যার দূরত্ব মেহেরপুর জেলা থেকে ১০ কিলোমিটার। তবে ভূমিকম্পে মেহেরপুর জেলায় কােনো ক্ষয়ক্ষতি হয়নি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.