নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়তে বলেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। তিনি বলেন, যেসব ছাত্রদের শিক্ষাজীবন শেষ হয়ে গেছে, তাদের জরুরি কাজ ব্যতীত ক্যাম্পাসে আসার প্রয়োজন নেই।
বুধবার (৭ ফেব্রুয়ারি) ক্যাম্পাসের দ্বিতীয় গেইট পরিদর্শনের শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘ক্যাম্পাসে থাকবে আমার বর্তমান শিক্ষার্থীরা। এখানে সাবেক শিক্ষার্থীরা প্রয়োজন ছাড়া কোনো অবস্থানের দরকার নেই। রাজনীতি করার জন্য অছাত্রদেরও ক্যাম্পাসে থাকার দরকার নেই।’
এসময় উপাচার্য ক্যাম্পাসের দ্বিতীয় গেইট পুনর্নির্মাণের লক্ষ্যে পরিদর্শনে করে নানা নির্দেশনা দেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
