মাগুরাঃ মাগুরা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের ছাত্র ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান। দীর্ঘদিন পরে নিজ বিদ্যালয়ে এলেন তিনি। তবে তার এবারের আসাটা ছিল একটু ভিন্নভাবে। বুধবার (৭ ফেব্রুয়ারি) প্রধান অতিথি হিসেবে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে সাকিব আল হাসান বলেন, ‘তোমাদের মোবাইল ফোন কম ব্যবহার করতে হবে। তাহলে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে। তোমরা মাদক থেকে দূরে থাকবে।’
বক্তব্য শেষে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন- মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ মজুমদার, সহকারী শিক্ষক মৃত্যুঞ্জয় চৌধুরীসহ বিদ্যালয়ের শিক্ষানুরাগীরা।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
