এইমাত্র পাওয়া

বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তির আবেদন শুরু ১২ ফেব্রুয়ারি

ঢাকাঃ জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। আগামী ২৭ এপ্রিল শনিবার এ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষার মাধ্যমে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। আর গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হবে ১২ ফেব্রুয়ারি থেকে।

গতকাল বুধবার বিকেলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সম্মেলন কক্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি কমিটির তৃতীয় সভায় এ সব সিদ্ধান্ত হয়।

সভায় জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি দুপুর ১২টা ১ মিনিট থেকে ২৬ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আগের মতো আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা ও বিশেষায়িত বিষয়গুলোর জন্য অতিরিক্ত ৫০০ টাকা আবেদন ফি গ্রহণ করা হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.