এইমাত্র পাওয়া

গোপনে বই বিক্রি: প্রধান শিক্ষক হাতে নাতে ধরা, গাড়ি জব্দ

টাঙ্গাইলঃ জেলার ঘাটাইল উপজেলার চাঁনতারা গন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক শহিদুল ইসলাম শহিদ সরকারী বই বিক্রি করার সময় তাকে হাতে নাতে ধরেছে এলাকাবাসী। পরে বই সহ ট্রাক জব্দ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে জামুরিয়া ইউনিয়নের গুনগ্রাম এলাকায়।

প্রত্যক্ষদর্শী জানায় চাঁনতারা গন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম শহিদ সরকারী বই বিধি অনুযায়ী জমা না দিয়ে তিব্র শীতে বিদ্যালয় বন্ধ থাকার সুযোগে ২৩ জানুয়ারী মঙ্গলবার দুপুরে( দেড় টনের) ছোট এক ট্রাক ভর্তি করে সরকারী বই গোপনে পুরাতন কাগজ ব্যবসায়ী মাদারীপুর জেলার নিলয় (১৯)ও ভোলা জেলার রাসেল (২২)এর নিকট বিক্রি করে দেয়। গাড়ি নং ঢাকা মেক্টো- ন১৭-৬৯৬৯। বিষয়টি টের পেয়ে সংবাদকর্মী ও স্থানীয় লোকজন গুনগ্রাম নামক স্থানে গাড়ির গতিরোধ করেন। পরে ট্রাকের ত্রিপল মোড়ানো ঢাকনা খুলে দেখা যায় গাড়িতে বিভিন্ন ক্লাশের সরকারি বই রয়েছে।এ সময় এলাকার উত্তেজিত জনতার জনরোষে পড়ে তারা বিক্রিত বই সহ ট্রাক বিদ্যালয়ে ফেরৎ নিতে বাধ্য হয়।

গোপনে বই বিক্রয় করার বিষয়ে জানতে চাইলে চান তাঁরা গন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ওরফে শহিদ প্রশ্নের কোন সদ উত্তর না দিয়ে সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ করেন।

এ সব বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান আলী বলেন বিষয়টি তদন্ত করে আইন গত ব্যবস্হা গ্রহন করা হবে।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন বই গোপনে বই বিক্রির একটি তদন্ত টিম গঠনের কথা জানিয়েছি।তদন্ত রিপোর্ট পেলেই আইন গত ব্যবস্থার নেওয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.