নিউজ ডেস্ক।।
বাংলাদেশের আকাশে গতকাল ১৪৪৫ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল রোববার থেকে রজব মাস গণনা শুরু হবে। পরিপ্রেক্ষিতে, আগামী ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে পবিত্র শবে মিরাজ পালিত হবে।
গতকাল সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো: নায়েব আলী মণ্ডল। সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহা: বশিরুল আলম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব রুহুল আমীন, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মো: সাইফুল ইসলাম ভূঁইয়া, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো: কাউসার আহমেদ, সিনিয়র উপ-প্রধান তথ্য কর্মকর্তা মো: আবদুল জলিল, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পরিচালক মো: আজিজুর রহমান, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
