এইমাত্র পাওয়া

সর্বনিম্ন তাপমাত্রার চুয়াডাঙ্গায়, রেকর্ড ৯.৬ ডিগ্রি

চুয়াডাঙ্গাঃ জেলায় শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। দেশের সর্বনিম্ন ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ জেলায়।

শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস।

এর আগে গত ১১ জানুয়ারি সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমল ৩ দশমিক ৪ ডিগ্রিতে।

ঠান্ডা বাতাসের সঙ্গে কুয়াশার কারণে শীত জেঁকে বসেছে। শীত দুর্ভোগে পড়েছেন নানান শ্রমজীবী-কর্মজীবী গরীব অসহায় মানুষ। তীব্র শীতের কারণে কাজে যেতে পারছেন না অনেকে।

দিনের বেলা সূর্যের আলো দেখা দিলেও রাতে বৃষ্টির মত ঝরছে কুয়াশা। দিন ও রাতের তাপমাত্রার মধ্যে বেশ পার্থক্য থাকায় তাপমাত্রার পরিবর্তন দেখা দিয়েছে। কৃষকের ফসল রক্ষায় বীজতলা ভালোভাবে ঢেকে রেখে পরিচর্যার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে, ঘন কুয়াশার কারণে কৃষকদের বোরো ধানের বীজতলা ও আলুখেত রক্ষায় বিশেষভাবে সতর্কতা করেছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর।

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সুভাস চন্দ্র সাহা জানান, ধানের বীজতলা রক্ষায় সকালে চারার ওপর থেকে শিশির সরিয়ে দেওয়া, সম্ভব হলে চারা রাতের বেলা ঢেকে দেওয়া, বীজতলায় সেচ দিয়ে পরদিন সকালে পানি বের করে দেওয়া এবং বীজতলা লাল হলে জিপসাম ও ইউরিয়া সার দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০১/২০২৪  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.