রফিকুল আলম,মেহেরপুরঃ
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুুতি সভা করেছে মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকাল ১১ টার সময় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক।
সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, গাংনী থানার তদন্ত ওসি সাজেদুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার আমিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান বৃন্দ, সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা,বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
