এইমাত্র পাওয়া

তাপমাত্রা কমে বাড়তে পারে শীত

ঢাকাঃ দেশের বেশির ভাগ অঞ্চলে রাতের তাপমাত্রা বেড়েছে। আগামী কয়েক দিন রাতের তাপমাত্রা কমে শীত বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (৮ জানুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রায় ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। একদিন আগে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। তেঁতুলিয়ায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রির বেশি বেড়ে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন নৌপরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে। এ সময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানান তিনি।

মঙ্গল ও বুধবার সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানান আবহাওয়াবিদ নাজমুল হক।

রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল টেকনাফে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০১/২০২৪

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.