এইমাত্র পাওয়া

বিশ্বসেরা গবেষকদের তালিকায় ইবির ৭৩ শিক্ষক

কুষ্টিয়াঃ ২০২৪ সালে বিশ্ব বিজ্ঞানীদের তালিকায় মর্যাদাপূর্ণ অবস্থান লাভ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৭৩ জন বিজ্ঞানী ও গবেষক। সম্প্রতি প্রকাশিত এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায়।

বিশ্বের ২১৯টি দেশের ২২ হাজার ৭৬৭টি বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠানের মোট ১৪ লাখ ৪৩ হাজার ৯৩ জন বিজ্ঞানী ও গবেষক স্থান পেয়েছেন। র‌্যাঙ্কিং প্রকাশের ক্ষেত্রে এডি সায়েন্টিফিক ইনডেক্সে বিবেচনায় নিয়েছে গবেষকদের গুগল রিসার্চ প্রোফাইলের বিগত ৬ বছরের গবেষণার এইচ-ইনডেক্স, আইটেন ইনডেক্স এবং সাইটেশন স্কোর।

তালিকায় বাংলাদেশের ২০১টি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের ১০ হাজার ৩৩ জন বিজ্ঞানী এবং গবেষক স্থান করে নিয়েছেন। তার মাঝে ইবির ৭৩ জন বিজ্ঞানী স্থান পেয়েছেন।

তালিকায় ইবির গবেষকদের মধ্যে প্রথম স্থানে রয়েছেন অধ্যাপক আতিকুর রহমান, দ্বিতীয় স্থানে এম মিজানুর রহমান এবং তৃতীয় স্থানে এস এম মোস্তফা কামাল প্রমুখ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম তাঁদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। উপাচার্য বলেন, এই অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে গবেষণায় অনুপ্রেরণা জোগাবে। বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধির পথে এগিয়ে নিবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০১/২০২৪

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.