কুমিল্লাঃ কুমিল্লা-৮ বরুড়া আসন থেকে স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য অধ্যাপক নুরুল ইসলাম মিলন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
শনিবার বরুড়া উপজেলা কলেজ রোড দলীয় কার্যালয় থেকে দুপুর ১২টার দিকে স্থানীয় সাংবাদিকদের সামনে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন।
তিনি বলেন, ‘আমি আমার অভিযোগ লিখিত আকারে রির্টানিং কর্মকর্তার কাছে জানিয়েছি।’
এ সময় তিনি আরও বলেন, ‘আমার পরিবার ও নেতাকর্মীদের কথা চিন্তা করে তারা যেন ক্ষতিগ্রস্ত না হন তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচনের পরে নেতা-কর্মী ও সাংবাদিকদেরকে একত্রিত করে আমার বক্তব্য বরুড়ার জনগনের উদ্দেশে রাখবো।’
এই সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সাবেক উপজেলা সভাপতি মো. আবদুল বারী, সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান ভূইয়া, জাপা নেতা আবু ইউসুফ মানিক, রফিকুল ইসলাম প্রমুখ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০১/২০২৪
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
