এইমাত্র পাওয়া

শাবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচন ১৮ জানুয়ারি

সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক সমিতি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৮ জানুয়ারি। বুধবার (০৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন প্রধান নির্বাচন কমিশনার ড. মুনশী নাসের ইবনে আফজাল।

নির্বাচনের তফসিল অনুযায়ী, ৩ জানুয়ারি বিকেল ৪টার মধ্যে ভোটার তালিকার খসড়া প্রকাশ, ৮ জানুয়ারি খসড়া সংশোধন, ৯ জানুয়ারি বিকেল ৪টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর ১০ জানুয়ারি বিকেল ৩টার মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল, ৪টায় মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ ১১ জানুয়ারি দুপুর ২টায়। প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ১৪ জানুয়ারি দুপুর ১২টা এবং একই দিন বিকেল ৪টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে। সবশেষে ১৮ জানুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০১/২০২৪

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.