এইমাত্র পাওয়া

অভিনেত্রীকে কলেজে ডেকে ‘শালীন’ হতে বললেন শিক্ষক

ঢাকাঃ একটি কলেজের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হয়ে গিয়েছিলেন শ্রুতি সিনহা। কিন্তু সেখানে পৌঁছাতেই কটাক্ষের মুখে পড়েন রিয়েলিটি শো ও সিরিজের পরিচিত এই মুখ। অভিনেত্রীর জামা দেখেই কলেজ কর্তৃপক্ষ নিদান দিয়ে দিলেন নিজেকে ঢাকার, এমন অভিযোগ তুলে অনুষ্ঠান থেকে বেরিয়ে গেলেন তিনি। একই সঙ্গে করলেন প্রতিবাদ।

মুম্বাইয়ে রামনারায়ণ রুইয়া কলেজে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল অভিনেতা শান্তনু মহেশ্বরীর সঙ্গে আসন্ন সিজনের প্রচারের জন্য। সময়মতো পৌঁছেও গিয়েছিলেন, পরেছিলেন ক্রপ টপ আর প্যান্ট।

শ্রুতির অভিযোগ, পোশাক দেখে রেগে যান কলেজের শিক্ষকেরা। রীতিমতো খারাপ ব্যবহার করা হয় তার সঙ্গে। এক পোস্টে তিনি লেখেন, ‘আমাকে খুব খারাপ ভাবে নিজেকে ঢাকতে বলা হয়। ওদের মনে হয়েছিল আমি যে পোশাক পরে আছি, তা অনুচিত। সেই কারণেই আমি সেখান থেকে বেরিয়ে আসি।’

শ্রুতিকে সমর্থন করে পাশে দাঁড়িয়েছেন শান্তনুও। তিনি বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে গোটা টিমও।

প্রসঙ্গত, ওই কলেজ আগেই এক বিবৃতিতে জানিয়েছিল, ছেলে ও মেয়ে উভয়ই ছেঁড়া জিনস, ক্রপ টপ, ট্যাঙ্ক টপ পরে আসতে পারবেন না। শ্রুতি সেই নিয়ম মানেনি। তবে নেটিজেনদের প্রশ্ন, ‘শ্রুতি তো সেই কলেজের ছাত্রী নন , তাহলে কেন তার ক্ষেত্রেও এই নিয়ম খাটবে?’ প্রশ্ন তুলেছেন শ্রুতিও। কলেজ কর্তৃপক্ষ যদিও এই নিয়ে এখনও পর্যন্ত কিছু বলেননি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/১২/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.