তিন দিন অসহযোগ আন্দোলন, রবিবার অবরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আগামী রবিবার (২৪ ডিসেম্বর) দেশজুড়ে সকাল-সন্ধ্যা সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এছাড়া আগামী বৃহস্পতি, শুক্র ও শনিবার টানা তিন দিন অসহযোগ আন্দোলন সফলের লক্ষ্যে লিফলেট বিতরণ করবে দলটি।

বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন বর্জনের একদফা দাবি ও অসহযোগ আন্দোলনের পক্ষে আগামী ২১, ২২, ২৩ ডিসেম্বর গণসংযোগ কর্মসূচি। ২৪ ডিসেম্বর রোববার সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করা হবে।

রিজভী বলেন, ‘আমাদের একদফা হলো শেখ হাসিনা সরকারে পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, অবাধ-সুষ্ঠু, বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের চলমান আন্দোলন। এ আন্দোলনের পরিপ্রেক্ষিতে নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার গণসংযোগ করা হবে।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/১২/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.