এইমাত্র পাওয়া

আয়ার সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় আটক, শিক্ষককে গণধোলাই

সিরাজগঞ্জঃ জেলার রায়গঞ্জ উপজেলার একটি মাদরাসার শিক্ষক ও আয়াকে অন্তরঙ্গ অবস্থায় আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার  ধুবিল ইউনিয়নের মালতিনগর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষকের নাম জাহিদুল ইসলাম। তিনি মালতিনগর শাহজালাল দাখিল মাদরাসার সহকারী শিক্ষক।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষক জাহিদুল ইসলামের সঙ্গে একই প্রতিষ্ঠানের আয়ার দীর্ঘদিনের অনৈতিক সম্পর্ক ছিল। আজ আয়ার স্বামী বাড়িতে না থাকার সুযোগে সন্ধ্যার দিকে জাহিদুল ইসলাম ওই বাসায় প্রবেশ করেন। এরপর প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে দুজনকে আপত্তিকর অবস্থায় ধরে শিক্ষককে গণধোলাই দেন।

মালতিনগর শাহজালাল দাখিল মাদরাসার সুপার আবু সাঈদ বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে শিক্ষক হিসেবে এমন ঘটনা ন্যক্কারজনক।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক মাদরাসাশিক্ষককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/১২/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.