জবি শিক্ষক সমিতির সভাপতি জাকির, সম্পাদক মাশরিক

ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (জবিশিস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৪-এ সভাপতি হিসেবে অধ্যাপক ড. মো. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে সহযোগী অধ্যাপক ড. শেখ মাশরিক হাসান নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে বিকেল ৪টা ৩০মিনিটে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. ছগীর হোসেন খন্দকার ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে ২৫৬ ভোট পেয়ে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসেন সভাপতি ও ২৫৭ ভোট পেয়ে ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ মাশরিক হাসান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

এছাড়া সহসভাপতি পদে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মমিন উদ্দীন, কোষাধ্যক্ষ পদে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মিরাজ হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মহসীন রেজা নির্বাচিত হয়েছেন।

এছাড়া সদস্য হিসেবে অধ্যাপক ড. একে এম লুৎফর রহমান, অধ্যাপক ড. মো. আবুল হোসেন, ড. এ.এম.এম গোলাম আদম, অধ্যাপক ড. ফারহানা জামান, সহযোগী অধ্যাপক শামীমা আক্তার, সহযোগী অধ্যাপক মো. আশরাফুল ইসলাম, অধ্যাপক ড আইনুল ইসলাম, অধ্যাপক ড. শামসুন নাহার, অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ মাহফুজ ও অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/১২/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.