গোপালগঞ্জঃ অন্যান্য বছরের তুলনায় এ বছর পাঁচ দিন বাড়ানো হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শীতকালীন ছুটি। নির্বাচন পরবর্তীকালীন সময় বিবেচনা করে এই ছুটি বাড়ানো হয়।
সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।
রেজিস্ট্রার দফতরের তথ্যমতে, প্রতিবছর ১ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত ছুটি থাকলেও এবারের ছুটি ১ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের ক্যালেন্ডার অনুযায়ী ১১ জানুয়ারি পর্যন্ত ছুটি দেখানো হলেও পরবর্তী দুদিন সাপ্তাহিক ছুটি থাকায় আগামী ১৪ জানুয়ারি থেকে যথারীতি নতুন বছরের পাঠদান শুরু হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
