নিজস্ব প্রতিবেদক।।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার (১৬ ডিসেম্বর) প্রথম প্রহরে চাঁদপুর অঙ্গীকার পাদদেশে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
এছাড়া জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গণি পাটোয়ারী, চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহসহ ক্লাব নেতারা, জেলা আওয়ামী লীগসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, রাজনৈতিক এবং অন্যান্য সংগঠনের নেতারা ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানান।
এদিকে সকাল সাড়ে ৮টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা এবং চাঁদপুর সদর উপজেলা বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কুল, কলেজ, মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, স্কাউটস, রোভার স্কাউটস্ গার্লস গাইড এবং শিশু-কিশোর সংগঠনের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করা হয়।
কচুকাওয়াজের পর শিশু কিশোরদের শরীর চর্চা ও ডিসপ্লে পরিদর্শন শেষে ক্রীড়া অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ করা হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
