নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ নতুন কারিকুলামের ২০২৪ সালের শিক্ষাবর্ষে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ের সরকারি-বেসরকারি স্কুলগুলোর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন, অর্ধবার্ষিক, প্রাক-নির্বাচনী পরীক্ষা ২৩ মে থেকে ৯ জুন। নির্বাচনী পরীক্ষা ২০ অক্টোবর থেকে ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। বার্ষিক সামষ্টিক মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষা ২১ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোছাঃ রহিমা আক্তার স্বাক্ষরতি প্রজ্ঞাপনে ২০২৪ সালের সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, নতুন কারিকুলামের ২০২৪ সালের শিক্ষাবর্ষে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ের সরকারি-বেসরকারি স্কুলগুলোর ষন্মাসিক মূল্যায়ন ও প্রাক নির্বাচনী পরীক্ষা শুরু হবে মে মাসে। আগামী ২৩ মে থেকে মূল্যায়ন শুরু হয়ে চলবে ৯ জুন পর্যন্ত। আর ১০ জুলাই ষন্মাসিক মূল্যায়ন ও প্রাক নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতে হবে স্কুলগুলোকে। আর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন ২১ নভেম্বর শুরু হবে। ৮ ডিসেম্বর পর্যন্ত বার্ষিক সামস্টিক মূল্যায়ন চলবে। মূল্যায়নের ফল প্রকাশ হবে ৩০ ডিসেম্বর।
চলতি বছর ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হচ্ছে। আগামী বছর অষ্টম ও নবম শ্রেণিতে এ শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হবে। ফলে আগামী বছর সরকারি-বেসরকারি মাধ্যমিক-নিম্নমাধ্যমিক স্কুলগুলোতে অর্ধবার্ষিকী ও বার্ষিক পরীক্ষা হবে না। দশম শ্রেণির শিক্ষার্থীদের প্রাক-নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষা এবং নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের ষন্মাসিক মূল্যায়ন ও বার্ষিক সামষ্টিক মূল্যায়নের আয়োজন করা হবে।
প্রজ্ঞানপন অনুযায়ী, এ সূচি অনুযায়ী ষন্মাসিক ও বার্ষিক সামষ্টিক মূল্যায়নের আয়োজন করতে হবে। মূল্যায়নের কাগজপত্র এক বছর সংরক্ষণ করতে হবে স্কুলগুলোকে। মূল্যায়নের তারিখ পরিবর্তন করা যাবে না। বিশেষ পরিস্থিতিতে পরিবর্তন করতে হলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পূর্বানুমতি নিতে হবে। মূল্যায়নের প্রশ্ন শিক্ষকদের নিজেদের প্রণয়ন করতে হবে। কোনো উৎস থেকে সংগৃহীত প্রশ্নে মূল্যায়ন করা যাবে না।
তালিকা দেখতে এখানে ক্লিক করুন
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
