নিজস্ব প্রতিবেদক, পাবনাঃ শীতকালীন অবকাশযাপন ও মহান বিজয় দিবসসহ অন্যান্য সরকারি ছুটির দিন উপলক্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ১৮ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ক্লাসসমূহ এবং ২৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আফিস সমূহ বন্ধ থাকবে। তবে ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, ২৫ ডিসেম্বর যীশু খ্রিষ্টের জন্মদিন (বড় দিন) এবং ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর শীতকালীন অবকাশ উপলক্ষে ক্লাসসমূহ বন্ধ থাকবে। এ ছাড়া ২৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর শীতকালীন অবকাশ উপলক্ষে অফিস সমূহ বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের প্রহরীরা এবং আনসাররা উপরোক্ত ছুটিতে যথারীতি নিজ নিজ দায়িত্ব পালন করবেন।
বিজ্ঞপ্তিতে আবাসিক হলগুলো খোলা বা বন্ধ রাখার কোনো নির্দেশনা উল্লেখ না থাকলেও হল প্রাধ্যক্ষদের থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে যে সরকারি ও শীতকালীন অবকাশের ছুটির মধ্যেও আবাসিক হলসমূহ খোলা থাকবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
