এইমাত্র পাওয়া

শরিকদের ৭টি আসন ছেড়ে দিচ্ছে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক।।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের ৭ আসন ছেড়ে দিচ্ছে আওয়ামী লীগ। আসনগুলো হলো- কুষ্টিয়া-২, লক্ষ্মীপুর-৪, বগুড়া-৪, রাজশাহী-২, সাতক্ষীরা-১, বরিশাল-৩ এবং পিরোজপুর-২।

বৃহস্পতিবার রাতে ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আসন সমঝোতা হয়ে গেছে বলা চলে। তবে আর মাত্র একটি আসন বাড়তে পারে। যদি বাড়ে তবে সেটি চট্টগ্রামে দেওয়া হবে।’
সূত্র বলছে, জোটের মধ্যে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ) তিনটি করে আসন দেওয়া হচ্ছে। আর জাতীয় পার্টিকে (জেপি) একটি আসন দেওয়া হবে। এসব আসনে জোটের প্রার্থীরা নৌকা প্রতীকে ভোট করবেন।

তবে বাংলাদেশ তরিকত ফেডারেশনের একটি আসন এখনো নিষ্পত্তি হয়নি বলে জানা গেছে।

সূত্র জানিয়েছে, বরিশাল-৩, রাজশাহী-২ ও সাতক্ষীরা-১ দলীয় প্রার্থীর বদলে ওয়ার্কার্স পার্টি নৌকায় নির্বাচন করবে। এছাড়া জাসদ দেওয়া হচ্ছে কুষ্টিয়া-২, বগুড়া-৪ ও লক্ষ্মীপুর-৪ আসন। পিরোজপুর-২ আসনটি দেওয়া হচ্ছে জাতীয় পার্টিকে (জেপি)।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/১২/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.