নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ অতিরিক্ত সচিব পদমর্যাদার চার কর্মকর্তা সরকারি চাকরি থেকে অবসরে যাচ্ছেন। বর্তমানে তারা বিভিন্ন দপ্তরে কর্মরত রয়েছেন।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসর গমনের নিমিত্তে পরিকল্পনা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. মাহবুবুল ইসলামকে পরিকল্পনা বিভাগে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. এনামুল কাদের খানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য মো. গোলাম মোস্তফাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং খাদ্য মন্ত্রণালয়ে সংযুক্ত ড. অনিমা রাণী নাথকে খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
