এইমাত্র পাওয়া

নতুন শিক্ষাক্রমের প্রশিক্ষণ পাবেন না যারা

ঢাকাঃ নতুন কারিকুলামে অষ্টম ও নবমের শ্রেণি-শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম আগামী ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ডিসিমিনেশন অব নিউ কারিকুলাম স্কিম থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের স্থগিত হয়ে যাওয়া শিক্ষক প্রশিক্ষণের নতুন তারিখ জানানো হয়েছে।

১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ইআইআইএন-ধারী শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মিত শিক্ষকরা প্রশিক্ষণ পাবেন। শিক্ষা বোর্ড থেকে পাঠদানের অনুমতি পাওয়া ইআইআইএন-ধারী শিক্ষাপ্রতিষ্ঠানের খণ্ডকালীন শিক্ষকরাও এ সময় প্রশিক্ষণের সুযোগ পাবেন। তবে বোর্ড থেকে পাঠদানের অনুমতি বা একাডেমিক স্বীকৃতি না পাওয়া ইআইআইএন-ধারী শিক্ষাপ্রতিষ্ঠানের খণ্ডকালীন শিক্ষকরা এখনই প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন না। তদের পরবর্তীকালে প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা করা হচ্ছে।

বিষয়ভিত্তিক প্রশিক্ষণ পাবেন না যারা 
১. প্রধান শিক্ষক/সুপার, সহকারী প্রধান শিক্ষক /সহকারী সুপার, অফিস সহকারী, ৩য়/৪র্থ শ্রেণির কর্মচারী, ল্যাব অপারেটর প্রশিক্ষণে অংশ গ্রহণ করতে পারবেন না।
২. কোচিং সেন্টারে জড়িত কোন শিক্ষক প্রশিক্ষণ পাবেন না।
৩. কমপক্ষে ১ বছর কর্মরত খন্ডকালীন শিক্ষক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়োগপত্র এবং যোগদানপত্র উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে জমা দিবেন ।

বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। তিনি বলেন, ১৭ থেকে ৩১ ডিসেম্বর উপজেলা পর্যায়ের প্রথম পর্যায়ের শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। এ সময়ে নির্বাচনের প্রশিক্ষণও আছে। তাই শিক্ষকদের প্রশিক্ষণের কোনো সুনির্দিষ্ট দিন-তারিখ দেয়া হয়নি। নির্বাচনের প্রশিক্ষণের সঙ্গে সমন্বয় করে উপজেলা পর্যায়ের প্রশিক্ষণ চলবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/১২/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.