নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের নতুন ডিনের দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ তানভীর কায়সার।
সোমবার (১১ ডিসেম্বর) রেজিস্ট্রার মনিরুল ইসলাম সাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করেছেন।
অফিস আদেশে বলা হয়, তিনি কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মুহসিন উদ্দীনের স্থলাভিষিক্ত হিসেবে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকাল তিনি বিধি মোতাবেক ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
