এইমাত্র পাওয়া

বিসিএস ক্যাডার হওয়া হলো না রাবি শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক।।

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শহীদ শামসুজ্জোহা হল থেকে এক এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) বিকেল ৩টায় তার মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেকে) নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফুয়াদ আল খতিব বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তার বাসা গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায়। তিনি শহীদ শামসুজ্জোহা হলের ১৮৪ নম্বর রুমে থাকতেন। তার মাস্টার্সের পরীক্ষা চলছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার জোনের এডিসি একরামুল হক জানান, মৃত্যুর খবর পেয়ে পুলিশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গেছে। চিকিৎসকরা জানিয়েছে তার মৃত্যু কয়েক ঘণ্টা আগে হয়েছে। মরদেহ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। পোস্টমর্টেমের রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

ফুয়াদের পাশের রুমমেট তার বন্ধু মোস্তাফিজুর রহমান মিন্টু বলেন, ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌গতকাল (০৯ ডিসেম্বর) রাতে ফুয়াদ বাড়ি থেকে আসছে। রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। সিঙ্গেল রুম হওয়ায় এবং রাতে জার্নি করায় সকালে তাকে কেউ ডাকাডাকি করেনি। সারাদিন চলে যাওয়ায় আমি ও আমার বন্ধু সাব্বির রুমে গিয়ে দেখি সে শুয়ে আছে। ফুয়াদের শরীর ধরে নাড়া দিতেই তার মুখ দিয়ে লালা পড়ছিল এবং পুরো শরীর কালো হয়ে গেছিল। পরে তাকে রামেকে নিয়ে যাই এবং এখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. গোলাম কিবরিয়া ফেরদৌস বলেন, ফুয়াদ খুব মেধাবী একজন শিক্ষার্থী ছিল। পড়াশোনা শেষ করেই বিসিএস ক্যাডার হবে এমন প্রত্যাশা ছিল তার। কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকের এডি পদে নিয়োগ পরীক্ষাও দিয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/১২/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.