নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন বিষয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিওভুক্ত/নন-এমপিওভুক্ত দাখিল/আলিম/ফাজিল/কামিল মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে ভার্চুয়াল সভা শুরু হবে আগামীকাল। সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি উপস্থিত থাকবেন।
রবিবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) জাকির হোসেন স্বাক্ষরিত নোটিশে এতথ্য জানানো হয়।
এতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিওভুক্ত/নন-এমপিওভুক্ত দাখিল/আলিম/ফাজিল/কামিল মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধানদের অবগতির জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, ২০২৩ খ্রিষ্টাব্দ হতে চালু হওয়া নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন বিষয়ে ভার্চুয়াল মতবিনিময় সভা আগামী ১১/১২/২০২৩ তারিখে হতে শুরু হবে। উক্ত ভার্চুয়াল সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এম.পি. সংযুক্ত থেকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
এমতাবস্থায় এতদসঙ্গে সংযুক্ত সূচি অনুযায়ী প্রতিদিন রাত ৮.১৫ মিনিটে সকল প্রতিষ্ঠান প্রধানদের আবশ্যিকভাবে নিম্নে উল্লেখিত জুম আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে জুম ক্লাউড অ্যাপের মাধ্যমে সংযুক্ত হওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। উল্লেখ্য, সভা শেষ না হওয়া পর্যন্ত সকলকে সংযুক্ত থাকতে হবে।
জুম আইডি: 5723423129 পাসওয়ার্ড: 1234
কোন বিভাগে কবে সভা

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
