ঢাকাঃ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সংগঠনের ২০২৩-২৫ সালের কমিটির সভাপতি হিসেবে ইফফাত গিয়াস আরেফীন ও এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে ডা. আফসানা আলমগীর খানের নাম ঘোষণা করা হয়।
শুক্রবার (৮ ডিসেম্বর) ‘মেতে উঠি উৎসবে, ফিরে যাই শৈশবে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা রাজধানী গুলশানের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এ সময় অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা করা হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ, স্কুল ও কলেজ পরিচালনা পরিষদের সদস্য, জ্যেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বর্তমান কমিটি ও সদস্যদের অংশগ্রহণে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় পরিচয় করিয়ে দেওয়া হয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কার্যকরী পরিষদের সদস্যদের।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি এবং স্কুল ও কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রতিবছর ১৪ জানুয়ারি প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পুনর্মিলনী ছাড়াও নানা আয়োজন করা হবে বলে জানানো হয়।
মধ্যাহ্ন বিরতির পর প্রাক্তন ছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র্যাফেল ড্র’র আয়োজন করা হয়। সংক্ষিপ্ত পরিসরের এই আয়োজনে অংশ নেয় দুই শতাধিক প্রাক্তন শিক্ষার্থী।
১৯৫২ সালে প্রতিষ্ঠিত এই স্বনামধন্য প্রতিষ্ঠানটিতে এক সময় মেয়েদের পাশাপাশি ছেলেদেরও পড়ার সুযোগ ছিল। ১৯৫৬ সালে এই স্কুলে ভর্তি হয়েছিলেন মাহবুবুল হক। আজীবন সদস্য হিসেবে তিনি এই আয়োজনে বক্তব্য দেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
