এইমাত্র পাওয়া

সহকারী পরিচালক নেবে বাংলাদেশ ব্যাংক

শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ  বাংলাদেশ ব্যাংক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদনকারীকে বাংলাদেশ বার কাউন্সিলের সনদপ্রাপ্ত হতে হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত।

পদের নাম ও সংখ্যা: সহকারী পরিচালক (এক্স ক্যাডার-আইন) ১২টি

যোগ্যতা: আইন বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি। অথবা আইন বিষয়ে স্নাতক বা কোনো স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে তিন বছর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি। এসএসসি এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষায় ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ, শ্রেণি বা সমমানের জিপিএ থাকতে হবে।

বয়স: ২১ থেকে ৩২ বছর।

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড ৯)

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ও আবেদন ফরম পূরণ করতে পারবেন। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে যাঁদের সিভি আছে, তাঁরা ওই সিভির মাধ্যমে আবেদন করবেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/১২/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.