নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) খণ্ডকালীন সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।
সোমবার ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা যায়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আদেশের ৪ (১) ও ৪ (৪) ধারার বিধান অনুসারে গৃহীত কমিশন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী দুই বছরের জন্য তিনি খণ্ডকালীন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। তার এ নিয়োগ গত ৫ অক্টোবর ২০২৩ থেকে কার্যকর হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
