গাজীপুরঃ জেলার কালিয়াকৈরে টেন্ডার ছাড়াই একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বড় ৯টি গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ উঠেছে উপজেলা শিক্ষা অফিসের যোগসাজশে নিয়মবহির্ভূত ভাবে গাছগুলো কর্তন করেছে নির্মাণাধীন ভবনের ঠিকাদার প্রতিষ্ঠান। নিয়ম মাফিক গাছ না কাটায় কাঠের অপচয় হয়ে সরকারী সম্পদ ক্ষতির মুখে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার নামাশুলাই এলাকায় নামাশুলাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গাছ কর্তনের এ ঘটনা ঘটে। ওই বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজ শুরু করেছে ঠিকাদার আনোয়ার হোসেন। কিন্তু তিনি ও উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহেদা আখতার যোগসাজশে টেন্ডার ছাড়াই বিদ্যালয় আঙ্গিনা থেকে ৯টি বড় গাছ কেটে ফেলেন। নিয়ম অনুযায়ী গাছগুলো কাটার আগে টেন্ডার দেওয়ার কথা থাকলেও সেটা করা হয়নি। গাছগুলো কর্তনের বিষয়ে পৃথক বক্তব্য দিয়েছে উপজেলা শিক্ষা অফিস, ঠিকাদার ও বিদ্যালয় কর্তৃপক্ষ। তারা কখনো বলছে, ভবনের কাজে বাধাগ্রস্ত হওয়ায় এবং আবার কখনো বলছেন, দ্বাদশ জাতীয় নির্বাচনের কেন্দ্র প্রস্তুতের কারণে তড়িঘড়ি করে গাছগুলো কাটা হয়েছে।
এ খবরটি জানাজানি হলে টেন্ডারের জন্য তড়িঘড়ি করে তালিকা প্রণয়ন করেছে সংশ্লিষ্টরা। এভাবে টেন্ডারবিহীন গাছ কেটে সরকারের সম্পদের ক্ষতি করায় অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
নির্মাণাধীন ভবনের ঠিকাদার আনোয়ার হোসেন জানান, স্কুলের উন্নয়নের জন্য কাজ শুরু করা হয়েছে। কিন্তু ওই গাছগুলোর জন্য বিল্ডিংয়ের কাজ করা সম্ভব হচ্ছিল না। এজন্য উপজেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশে ৯টি গাছ কেটে জমা রেখেছি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহেদা আখতার জানান, ওই স্কুলের প্রধান শিক্ষক গাছ কাটার বিষয়ে আমার সাথে কথা বলেছে আমি তাকে বলেছি ঠিকাদারকে দিয়ে গাছ কেটে পরে নিলামে বিক্রি করার জন্য। পরে ঠিকাদার স্কুলের জমি থেকে গাছ কেটে ফেলে রেখেছে। কাটা গাছগুলি পরে নিলামে বিক্রি করা হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
