এইমাত্র পাওয়া

মাধ্যমিক ও উচ্চ শিক্ষার যুগ্মসচিব হলেন মিজানুর রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ রিজিওনাল কানেক্টিভিটি প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মোঃ মিজানুর রহমানকে বদলি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নিয়োগ দেওয়া হয়েছে।

রবিবার  (৩ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ রিজিওনাল কানেক্টিভিটি প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মোঃ মিজানুর রহমানকে বদলি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নিয়োগ দেওয়া হলো।

জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/১২/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.