নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের বিভিন্ন মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠান ও ইনস্টিটিউটে কর্মরত ১৬ বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক প্রজ্ঞাপনে পদোন্নতির এ কথা বলা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ‘পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ৭ ডিসেম্বরের মধ্যে তাঁদের যোগদানপত্র স্বাস্থ্যসেবা বিভাগের পার-১ শাখার ই–মেইলে (per1@hsd.gov.bd) পাঠাতে হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এস.এস.বি) সুপারিশের পরিপ্রেক্ষিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে কর্মরত নিম্নবর্ণিত কর্মকর্তাদের জাতীয় বেতনস্কেল ২০১৫–এর গ্রেড-৩ টাকা ৫৬,৫০০-৭৪,৪০০/- বেতনক্রমে নামের পাশে বর্ণিত বিষয়ে অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হলো। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা পদোন্নতির অব্যাবহিত পূর্বের পদ ও কর্মস্থলে (ইনসিটু) কর্মরত থাকবেন।’
তালিকা দেখতে এখানে ক্লিক করুন
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
