নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিনটি কলেজের একজন শিক্ষার্থীও পাস করেননি। এর কারণ জানতে চেয়ে কলেজগুলোর কর্তৃপক্ষের কাছে চিঠি (শোকজ নোটিশ) দিয়েছে বোর্ড। সাত কর্মদিবসের মধ্যে চিঠির জবাব দিতে বলা হয়েছে।
প্রতিষ্ঠান তিনটি হলো– চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ের ন্যাশনাল পাবলিক কলেজ, খাগড়াছড়ির মহালছড়ি বৌদ্ধ শিশুঘর স্কুল অ্যান্ড কলেজ ও মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ।
চিঠিতে উল্লেখ করা হয়, শতভাগ শিক্ষার্থী অনুত্তীর্ণ হওয়ায় কেন প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে না– সাত কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে। বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক জাহেদুল হক বলেন, তিন কলেজ থেকে কেউ পাস না করার বিষয়টি উদ্বেগের। তাদের জবাবের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
