নিউজ ডেস্ক।।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মধ্যম মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার সকাল ৯টা ৩৬ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূকম্পনটির উৎপত্তিস্থল ছিল লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা থেকে ৮ কিলোমিটার দক্ষিণ-উত্তরদক্ষিণে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫।
তবে গুগল ভূমিকম্প সিস্টেমে দেখায়, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২। তবে উৎপত্তিস্থল চাঁদপুরের শাহরাস্তি উপজেলাতে, এর মাত্রা ছিল ৬ দশমিক ০।
এদিকে সিলেট, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, রাজশাহী, রংপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, খুলনা, কক্সবাজার, মুন্সীগঞ্জ, গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ ও টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন জেলায় আমাদের সময়ের প্রতিনিধিরা জানান, আজ সকাল ৯টা ৩৬ মিনিটে ওইসব অঞ্চলেও ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোথাও হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর দেশে সর্বশেষ ভূমিকম্প অনুভূত হয়েছিল। যার মাত্রা ছিলে ৪ দশমিক ২। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৫৯ কিলোমিটার দূরে টাঙ্গাইল সদরে। আর ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে ছিল এর অবস্থান।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
