কষ্ট হজম করে আপনাদের বিনোদন দিই: চঞ্চল চৌধুরী

ঢাকাঃ  মনের অব্যক্ত কথা প্রকাশ করলেন চঞ্চল চৌধুরী। জানালেন নিগূড় অনুভূতির কথা। বোঝাতে চাইলেন, অভিনয়শিল্পীরাও দুঃখ-কষ্টের মধ্য দিয়ে যান।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ও অভিনীত ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ ওয়েব সিনেমার বিশেষ প্রদর্শনীতে মনের আগল খোলেন চঞ্চল।

সিনেমাটির গল্প অভিনয়শিল্পীদের জীবনের সঙ্গে তুলনা করে চঞ্চল চৌধুরী বলেন, ‘এটা আমাদের জীবনের গল্প। আমরা যারা এ মাধ্যমে কাজ করি আমাদের গল্প ও অনেকের জীবন ছাপিয়ে যেতে পারে। সে গল্পটা সাধারণ মানুষ জানে না।’

তিনি আরও বলেন, ‘আমাদেরও অনেক কষ্ট, অনেক বেদনা ও দুঃসময় যায় নিজেদের জীবনে। যেটা আমরা নিজেরা নিজেরা হজম করি। হজম করে আপনাদের সামনে হাসিমুখে বিনোদন বিলিয়ে বেড়াই। এই গল্পটা দেখতে দেখতে অনেকবার আমার চোখ ভিজে গেছে। মনে হয়েছে এটা আমার নিজের গল্প। কারণ এটা বিশ্বাসের সত্য গল্প, যেটি দর্শক দেখতে পারবে। অনেক সময় আমাদের জীবনের অনেক মুহূর্ত দর্শকদের প্রভাবিত করে। ভালো কিছু চিন্তা করার সুযোগ দেয়।’

ফারুকী ও তিশার সঙ্গে এই সিনেমায় অভিনয় করেছেন ইরেশ যাকের, ডলি জহুর, শরাফ আহমেদ জীবনসহ আরও অনেকে। ৩০ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে এটি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/১২/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.