ঢাকাঃ আন্তর্জাতিক বাজারে চিনির দাম কমেছে। বিশ্বের শীর্ষ উৎপাদক ব্রাজিলে উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা জেগেছে। ফলে ভোগ্যপণ্যটির দরপতন ঘটেছে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে নাসডাকের এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ইন্টারন্যাশনাল কন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) আগামী মার্চের অপরিশোধিত চিনির মূল্য নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ১৩ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ। প্রতি পাউন্ডের দাম স্থির হয়েছে ২৬ দশমিক ৮৬ সেন্টে।
একই কার্যদিবসে সাদা চিনির দাম কমেছে শূন্য দশমিক ৫ শতাংশ বা ৩ ডলার ৫০ সেন্ট। প্রতি মেট্রিক টনের দর নিষ্পত্তি হয়েছে ৭৩৪ ডলার ৭০ সেন্টে।
ব্রাজিলে চিনি উৎপাদন ২০২৩/২৪ অর্থবছরে বার্ষিক ২৭ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে রেকর্ড ৪৬ দশমিক ৮৮ মিলিয়ন টন হবে বলে আশা করা হচ্ছে। দেশটির সরকারি সংস্থা কোনাব জানায়, অনুকূল আবহাওয়ায় সেখানে খাদ্যপণ্যটির উৎপাদনে এই ঊর্ধ্বমুখিতা তৈরি হতে পারে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
