সারাদেশের জেলা-উপজেলায় স্বতন্ত্র পরীক্ষার হল নির্মাণে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ রবিবার এ আদেশ দেন।
আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, গণপূর্ত সচিব ও জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
জনস্বার্থে হাইকোর্টে রিটটি দায়ের করেন হাইকোর্টের আইনজীবী সর্দার জাকির হোসেন। এ বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, পিইসি, জেএসসি, এসএসসি, এইচএসসি ও ডিগ্রি পরীক্ষাসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার কারণে জেলা-উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বছরের অনেক সময় বন্ধ থাকে। ফলে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হয়। যে কারণে গত আগস্টে হাইকোর্টে এ রিটটি দায়ের করা হয়। আদালত আজ শুনানি নিয়ে রুল জারি করেছেন। বাসস
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
