মাইলস্টোন কলেজে শতভাগ পাস, জিপিএ-৫ ১৬৭৩

ঢাকাঃ এইচএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ। এ বছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা ও ইংরেজি মাধ্যমে ২৯৫৩ ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। পাসের হার ১০০ শতাংশ। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৬৭৩ জন।

বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেন ২৩০২ জন। পাসের হার শতভাগ। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন ১৬১৮ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৭৫ জন শিক্ষার্থী পরীক্ষা দেন, পাসের হার শতভাগ। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন ৩৬ জন। মানবিক বিভাগ থেকে ২৭৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন, পাসের হার শতভাগ। মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ১৯ জন।

এইচএসসি পরীক্ষায় নিয়মিতভাবে ভালো ফলাফলের ধারা অব্যাহত রাখার ব্যাপারে মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, প্রত্যেক শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং অভিভাবক এই সাফল্যের প্রকৃত দাবিদার। শিক্ষক-শিক্ষিকাদের একনিষ্ঠ প্রচেষ্টা ও কঠোর পরিশ্রম, ছাত্রছাত্রীদের একাগ্রতা এবং সম্মানিত অভিভাবকদের সহযোগিতায় মাইলস্টোন কলেজ সুনামের সঙ্গে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, মাইলস্টোন কলেজ নিয়মিত শ্রেণিকক্ষ শিক্ষা ও সহপাঠ্যক্রমিক কার্যক্রম সম্পর্কে সচেতন যার ফলে ছাত্রছাত্রীরা সঠিকভাবে গুণগতমানের শিক্ষা পেতে পারে। এটা ভালো ফলাফল অর্জনের প্রধান উপাদান। উত্তীর্ণ সব ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা জানান অধ্যক্ষ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.